1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মধুপুরে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল )


টাঙ্গাইল মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকায় ইয়াবা সেবনের দায়ে রবিউল (২৮) নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এই অপরাধে দন্ড প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। গ্রেপ্তার রবিউল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াবাসেবী রবিউল মাদক সেবনের পর পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। নানা দুর্ব্যবহার করেন।

বাবা-মা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হয় এবং তাৎক্ষণিক বিচার শেষে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় অভিযানে সহায়তা করেন মধুপুর থানা পুলিশের সদস্যরা।

কারাদণ্ড ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট