1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁর দুবলহাটিতে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে দিনে ও রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। চলছে পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য।

 

আদালতের আদেশকে অমান্য করে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সানবিম মডেল স্কুলের পিছনে ব্যানাপাড়া ঠাকুরের মোড় এলাকায় পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

 

স্থানীয়সূত্রে জানা যায়, ‘পুকুর খননের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটাসহ বিভিন্নস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর ও ভেকুর শব্দে রাতে ঘুমাতে পারছেন না স্থানীয়রা। রাস্তায় পড়ে থাকা মাটির ধুলোই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য রাস্তাগুলোও হচ্ছে নষ্ট। রাস্তায় মাটি পড়ে থাকায় রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।’

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ী জানান, ‘মাটি কাটার অনুমতি কারো নেই। তবে ইউনিয়ন ভুমি অফিসকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে।’

 

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব বলেন, ‘এখানে ম্যানেজ করার সুযোগ নেই। এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন করা ও মাটি বিক্রির সংবাদ পেয়েছি,সেখানে আমাদের অভিযান চলবে।’

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম,রবিন শীষ জানান, ‘এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট