1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্নীতি রুখতে পারলেই উন্নয়ন সম্ভব – তোফায়েল আহমদ খান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জাহাঙ্গীর আলম ( তাহিরপুর প্রতিনিধি) :


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান বলেছেন, যদি আমরা দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারি, তবে আগামী পাঁচ বছরের মধ্যেই সুনামগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।

বুধবার (৫ নভেম্বর) তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টাকাটুকিয়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমদ খান আরো বলেন, বিগত ৫৪ বছরে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের উন্নয়নের নামে নিজেদের স্বার্থই দেখেছেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই হাওরাঞ্চলের মানুষ বঞ্চিত থেকেছে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় এলে হাওরাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

উঠান বৈঠকে তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ নজির, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন এবং যুব বিভাগের সেক্রেটারি তৌহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট