1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

টাঙ্গাইলের ধনবাড়ি রোপা আমন ২০২৫ মৌসুমের মাঠ দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মো:হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় রোপা আমন ২০২৫ মৌসুমে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ৫ নং পাইস্কা ইউনিয়ন এর ফুলবাড়ি গ্রামে স্থানীয় কৃষক মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি)- এর আওতায় ” নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ( এলএসটিডি ) ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট, ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর সাইন্টিফিক অফিসার আদিবা আফরিন রিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মসউদ ইকবাল, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মসউদ ইকবাল বলেন, ” যান্ত্রিক কৃষি ব্যবস্থার প্রসারে কৃষকরা আধুনিক প্রযুক্তির সুফল পাচ্ছেন ।

ব্রি মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছে “। ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা যন্ত্রপাতির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন, উৎপাদন ব্যায় কমাতে সহায়ক “। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যান্ত্রিকীকরণই আধুনিক এবং টেকসই কৃষির ভবিষ্যৎ। উন্নত কৃষি যন্ত্রের ব্যবহার সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়ায় এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে দেশের কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিচ্ছে, এই পরিস্থিতিতে যান্ত্রিকীকরণ কৃষককে সময়মতো আবাদ, কর্নত এবং প্রক্রিয়াজাত করণে সহায়তা করছে “। তিনি আরও বলেন, ” ধান উৎপাদনের প্রতিটি ধাপেই বপন, রোপন, আগাছা দমন থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। ব্রি কৃষি যন্ত্রপাতি উন্নয়ন, উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে “। মাঠ দিবস অনুষ্ঠানে ৫ নং পাইস্কা ইউনিয়ন এর ধান চাষীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট