1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে জনস্রোত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি।।


লালমনিরহাটে জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য সংগ্রহ অভিযান রূপ নিয়েছে গণজোয়ারে। প্রতিটি কর্মসূচিতেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা পরিণত হচ্ছে জনসভায়।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জেলা বিএনপির জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রতি জনগণের ভালোবাসা ও আস্থাই এর মূল কারণ।

গতকাল সোমবার রাতে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত সদস্য সংগ্রহ কার্যক্রমেও এমনই এক দৃশ্য দেখা যায়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর আব্দুস ছালামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নারী-পুরুষের ঢল নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সভায় তিনি বলেন,বিএনপি জনগণের দল।
নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে ও গনতান্ত্রিক আন্দোলন বেগবান করতে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করছি।
আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। জনগণের ভালোবাসার জবাব দিতে আমি কাজ করতে চাই কেবল জনগণের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ দুলুর সহধর্মিণী লায়লা হাবিব, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, দুলুর নেতৃত্বে সদস্য সংগ্রহ অভিযানে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণজোয়ার বিএনপিকে লালমনিরহাটের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট