1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম


কুড়িগ্রামে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করতে একটি দিনব্যাপী অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রাম এবং ল্যাম্ব–এফআরআরই প্রজেক্ট যৌথভাবে এ আয়োজন করে। প্রকল্পটি ল্যাম্ব এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহায়তায় জেলায় বাস্তবায়ন হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। তিনি বলেন, “ফিস্টুলা রোগীদের শনাক্তকরণ, চিকিৎসা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি—এই তিনটি দিক সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা ঘোষণা করতে হলে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা জরুরি।”

বক্তব্য দেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ নূর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, গাইনি কনসালটেন্ট ডা. নাসিমা খাতুন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। তারা বলেন, জেলার প্রত্যন্ত এলাকার নারীদের ফিস্টুলা সম্পর্কে জানাতে আরও ব্যাপক সচেতনতা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, ২০২৫ সালের মধ্যে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে পুরো জেলার ফিস্টুলা নির্মূল—এটাই মূল লক্ষ্য। এ ছাড়া ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উপজেলা পর্যায়ের কার্যক্রম ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট