1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাউজানে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মোমবাতি প্রতীক নিয়ে অধ্যক্ষ ইলিয়াছ নুরীর শান্তিপূর্ণ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

প্রতিবেদকঃ গোলাম মোঃ রকিব, রাউজান উপজেলা প্রতিনিধি।


হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলার সভাপতি ও বৃহত্তর সুন্নি জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ ইলিয়াস নূরীর সভাপতিত্বে বিশাল প্রীতি সমাবেশ অধ্য ২৯ নভেম্বর শনিবার রাউজান জলিল নগর চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সোলাইমান ফরিদ। প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ পরিচালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন। বক্তারা বলেন, দেশ পরির্বতনের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে এবং কয়েকটি দল মিলিত হয়ে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে জড়িত। ক্ষমতার এই বণ্টনমূলক নীতি জনগণ কখনও মেনে নেবে না। বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের গুরুত্বে জোর দেন এবং কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে বলে উল্লেখ করেন । স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান উত্তর শাখার সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন। অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন আমাদের সম্প্রীতির রাউজানকে সন্ত্রাসীদের থেকে দখলমুক্ত করতে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুফিবাদি চেতনার নেতৃত্ব রাউজানে অপরিহার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগছে। সুন্নিপন্থি প্রার্থীদের বিজয়ই সুশাসনের একমাত্র পথ। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর আলকাদেরী, অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরী,মাওলানা মাহবুবুর রহমান হাবীবি মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ইদ্রিস আনসারী, মুহাম্মদ ইসমাইল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, দিদারুল আলম,অহিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মুহাম্মদ জানে আলম, মাওলানা শওকত হোসাইন রেজভী,মাওলানা শামসুল আলম হেলালী, ,মাওলানা মোহাম্মদ মাহাবু মাওলানা মনসুর নেজামী, শফিকুল ইসলাম ফারুকী, সালামত আলী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ আবু রায়হান, মাছুমুর রশিদ,কাজী মাওলানা শওকত,হাসান সওদাগর তৈয়্যবী, এরশাদ খোন্দাকার, কে এম রিমন, আজম কোম্পানী,কে এম আজাদ রানা, তাজুল ইসলাম আসিফ, কাজী মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ আসিফ তানভীর, মুহাম্মদ শওকত উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট