1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অত্যন্ত শুভ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানের শুরুতেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় আয়োজিত এ মিলাদে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন, লেখাপড়ার উন্নতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক আহসান হাবীব সুমন, মোশারফ হোসেন, ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মোহাম্মদ ছানাউল্লাহ মুন্সী, ইয়াকুব আলী, নুরুল আমিন, হাফিজ আহম্মেদ, রোকছানা ম্যাডাম, রোকেয়া ম্যাডাম। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শিষ্টাচারের প্রতি অটল থাকার পরামর্শ দেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন— প্রাথমিক শিক্ষা জীবনের ভিত্তি, তাই ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয় এবং মিলাদ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট