1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামের চিলমারী তে সাবেক ইউপি সদস্য কে বেধড়ক মারপিট

জাহিদুল ইসলাম (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

জাহিদুল ইসলাম (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি): চিলমারীতে ধানক্ষেত দেখে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের পিতা ও সাবেক ইউপি সদস্যকে দুষ্কৃতিকারীরা মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার পাত্রখাতা খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত সাবেক ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম আঞ্জু বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও এজাহারের তথ্য অনুযায়ী, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম আঞ্জুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার দুপুর ১২টার দিকে রেজাউল ইসলাম ধানক্ষেত দেখে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

 

হামিদুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (৪২), তার ছেলে হিমেল মিয়া (২২) ও রিয়াদ মিয়া (২০) মিলে নিজেদের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তায় বাঁশের লাঠি, লোহার রড, পাইপ এবং ধারালো অস্ত্র নিয়ে রেজাউল ইসলামের পথরোধ করে। তারা তাকে মারধর করে, এতে তার বাম হাতের দুই জায়গায়, ডান পায়ের হাঁটুর নিচে, এবং ডান হাতের আঙুল ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

 

স্থানীয়রা আহত রেজাউল ইসলামকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

এ ঘটনায় সাবেক ইউপি সদস্যের ছেলে ও সাংবাদিক ফয়সাল হক রকি চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, অভিযোগ পেয়েছেন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট