1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার, এক নজর দেখতে মানুষের ঢল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোলায়মান গনি


স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম | স্বাধীন সূর্যদোয়

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে দুর্বল অবস্থায় শকুনটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে নারী-পুরুষ, শিশুসহ শত শত কৌতূহলী মানুষ ভিড় করেন শকুনটি এক নজর দেখার জন্য।

স্থানীয়রা জানান, সকালে বাঁশঝাড়ের নিচে একটি বড়সড় পাখির নড়াচড়া দেখতে পান তারা। কাছে গিয়ে দেখেন এটি শকুন, যা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে দেখা যায় না। পাখিটি অত্যন্ত দুর্বল ও উড়তে অক্ষম অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে খাদ্য সংকট বা অসুস্থতার কারণে সেটি লোকালয়ে এসে পড়েছে।

শকুন দেখতে আসা স্থানীয় যুবক নাজমুল হোসেন বলেন, “আমরা জীবনে এই প্রথম শকুন দেখলাম। এত কাছে থেকে দেখবো—ভাবতেই পারিনি। দেখে মনে হচ্ছে পাখিটা বেশ অসুস্থ। দ্রুত চিকিৎসা দরকার।”

আরেক বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, “এই এলাকায় শকুন শেষ কবে দেখা গেছে, কেউ বলতে পারে না। তাই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছে। সবাই চিন্তিত এটা যেন নিরাপদে বাঁচানো যায়।”

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) আনোয়ার হোসাইন সোনালী নিউজকে বলেন, “শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি যাতে নিরাপদ থাকে সেজন্য বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং প্রয়োজন হলে বিশেষায়িত কেন্দ্রে পাঠানো হবে।”

প্রাণিবিদরা বলছেন, শকুন এখন দেশে অতি বিরল। বিষক্রিয়া, খাদ্য সংকট, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে এর সংখ্যা কমে গেছে। তাই এ ধরনের উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শকুনটি বর্তমানে স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা—সঠিক চিকিৎসা ও পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে ফেরানো যাবে এই বিরল পাখিটিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট