1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

‎বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার ‎কুড়িগ্রাম



‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‎শুক্রবার জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

‎রিজভী বলেন, “বড় কোনো জাতীয় সংকট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের সকল সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।”

‎এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন,
‎“এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। তাঁর মায়ের গুরুতর অসুস্থতা, রাজনৈতিক বাস্তবতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন।”

‎এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত সুস্থতা কামনায় সদর পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন। দোয়া শেষে নিকটস্থ একটি মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল বিতরণ করা হয়।

‎ উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট