1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুমকিতে ট্রলি-অটোবাইক সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)


পটুয়াখালীর দুমকি–বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনকারী ইঞ্জিনচালিত টেম্পু ট্রলি ও একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাউফল উপজেলার ঝিলনা এলাকার শিশু রবিউল (৬) এবং কলতা এলাকার ইব্রাহীম (৫৫)। আহতরা হলেন মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। আহতদের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা ও কলতা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, লিংক রোড থেকে আসা দ্রুতগতির টেম্পুর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোবাইকটি উল্টে যায়। এতে শিশু রবিউল ঘটনাস্থলেই মারা যায় এবং অটোবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হন।

আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট