1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


২৯ ডিসেম্বর/২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান লিজা, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী সুলতান মোঃ শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ এর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন।

এদিকে, জয়পুরহাট-২ আসনে মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইঞ্জি. গোলাম মোস্তফা, ইঞ্জি. আমিনুর ইসলাম ও আব্বাস আলী।

এছাড়াও ২টি আসনে মোট মনোনয়ন পত্র সংগ্রহ করছিল ১৮জন প্রার্থী। জেলায় ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০জন, মহিলা ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬জন ও হিজড়া ভোটার ১০জন রয়েছে। ভোটার কেন্দ্রের সংখ্যা ২৫৫টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ১ হাজার ৫৫২টি ও অস্থায়ী ৮০টি বলে চূড়ান্ত করেছে জেলা নির্বাচন অফিস।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া জানান, অত্যন্ত শান্তি-শৃঙ্খলার মধ্যে মনোনয়ন পত্র জমা নেওয়া শেষ হয়েছে। এ নির্বাচনী পরিবেশ ভাল রাখতে সব ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট