1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সীমান্তে নীরব ঝুঁকি রুখতে বিজিবির তৎপরতা- পানছড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:


পার্বত্য সীমান্তে অপরাধ ও সহিংসতার সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল পানছড়ি উপজেলার আমতলী যাত্রী ছাউনির পার্শ্ববর্তী এলাকায় অভিযানটি পরিচালনা করে। নিয়মিত টহল ও গোপন নজরদারির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত এসব দেশীয় অস্ত্র সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা কিংবা চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পার্বত্য সীমান্ত এলাকায় এ ধরনের দেশীয় অস্ত্রের মজুদ সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা অবনতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। সময়মতো এসব অস্ত্র উদ্ধার সম্ভাব্য সংঘাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। কারা এসব অস্ত্র মজুদ করেছিল—তা শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চলাচল বন্ধ, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির সর্বোচ্চ অগ্রাধিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট