1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়া বাজারে যানজট নিরসনে থানা পুলিশের মনিটরিং

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিনের নেতৃত্বে কচুয়া বাজারে যানজট নিরসনে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বাজার এলাকার প্রধান সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন। অবৈধ পার্কিং ও এলোমেলো যান চলাচলের কারণে সৃষ্ট যানজট কমাতে ব্যবসায়ী ও চালকদের সচেতন করা হয়।

মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্যাহ শাজলী এবং পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ যানজট নিরসনে পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং থাকলে কচুয়া বাজারে সাধারণ মানুষ ও ক্রেতাদের চলাচল আরও সহজ হবে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম।

কচুয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, জনদুর্ভোগ কমাতে এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট