1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ৪ জন আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) নোমান হোসেন, এসআই (নিরস্ত্র) সোহেল খান, এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম, এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম, এএসআই রিয়াদ সরকার, এএসআই মোর্শেদ আলম, এএসআই সহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে কড়ইয়া এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে আবির আহম্মেদ (২২), আরমান হোসেন ইমন (২০), মারুফ হোসেন (১৮) এবং আকিব (২৪)-কে আটক করা হয়। তাদের সকলের বাড়ি কচুয়া থানাধীন কড়ইয়া এলাকায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক বা বিরূপ তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেখা গ্রহণ করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে তাদেরকে অপ্রয়োজনে রাত্রী বেলায় বাইরে ঘোরাফেরা না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাং তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট