1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমুল পরিবর্তন আনবে’ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


১৯ জানুয়ারি/২৬

গণভোটের প্রেক্ষিতে আগামীতে যে নির্বাচন আমরা করতে যাচ্ছি, সেই নির্বাচনে যেই সরকার আসবে, সেই সরকার আগের মত কখনও স্বৈরাচারী সরকার হইতে পারবে না। কারণ গণভোটই নির্ধারন করে দিবে কি ধরণের চরিত্রের সরকার আমাদের হবে। গণভোটে কেউ লাভবান বা কেউ ক্ষতিগ্রস্থ হবে না। গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমুল পরিবর্তন আনবে। নির্বাচিত হয়ে সরকার যেমন ইচ্ছে তেমন করতে পারবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
মতবিনিময় সভায় তিনি জুলাই সনদ বা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করার আহবান জানিয়ে বলেন, ‘বর্তমান সরকার কারো পক্ষের নয়। আমরা দেশের ভালোর জন্য কাজ করছি। এ দেশটা আমাদের সকলের। সকলেই মিলে আমরা ভালো চাইলে অবশ্যই দেশ ভালো হবে’।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোঃ রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ অন্যরা। এতে অংশ নেন জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
পরে তিনি জেলার পশ্চিম দোগাছি গ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট