1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, অন্তত ১০ আহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ মামুন উদ্দিন( অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনা ঘটে ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে, যখন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী নলচিরা-চেয়ারম্যান ঘাটে নতুন ফেরি সার্ভিস উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষ্যে উভয় দলের নেতাকর্মীরা ঘাটে জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পরে ফেরি আনার অবদানের স্বীকৃতিস্বরূপ দল দুটির সমর্থকরা পৃথকভাবে স্লোগান দিতে থাকেন। এরপর পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও নৌবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা কিছুক্ষণ ধরে বিরাজ করে।
ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি জানান, অন্যথায় থানা, এসপি ও জেলা প্রশাসক অফিস ঘেরাও করার মতো কর্মসূচি নিতে হতে পারে।

অপরদিকে, বিএনপি তাদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে উভয়পক্ষের সংঘর্ষের জন্য এনসিপিকে দায়ী করেছে।

এ ঘটনায় এলাকায় অস্থিরতা বিরাজ করছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট