1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মণিরামপুরে কলস প্রতীকের প্রচারনা ফেস্টুন,ব্যানার ছেড়ার অভিযোগ!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ


ভোটের বাকি মাত্র ৮ দিন! সংসদীয় আসন যশোর ৫ (মণিরামপুর) নির্বাচনী এরিয়া দিন গেলেই উতপ্ত হয়ে উঠছে,রাতের আধারে লোপাট হচ্ছে প্রার্থীদের প্রচারণা ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে ব্যানার। তবে এখনো পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘঠনা ছাড়া বড় ধরনের কোন সাংঘর্ষিক ঘঠনার খবর পাওয়া না গেলেও নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি তুচ্ছ অপ্রীতিকর ঘটনার ইতিমধ্যে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে,দোসরা ফেব্রুয়ারী সকালে দেখা যায়, উপজেলার ১নং রহিতা ইউনিয়নের গাংগুলিয়া আমতলা সংলগ্ন নির্বাচনী কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে স্বতন্ত্র প্রার্থী এম. ইকবাল হোসেনের কলস প্রতীকের ব্যানার  দড়িতে টানানো ফেস্টুন ও পরিত্যাক্ত দোকানের সামনে টানানো নির্বাচনী প্রতীকের ব্যানার ছিড়ে ফেলেছে সন্দেহভাজন কিছু দুষ্কৃতকারীরা।

তাদের ছিঁড়ে দেওয়া কলস প্রতীকের প্রচারনা ফেস্টুন ও ব্যানার ১লা ফেব্রুয়ারী সন্ধার পরপরই টানানো হয়েছিলো এবং সে সময় ধানের শীষ প্রতীকের স্থানীয় কয়েকজন সমার্থকের সাথে তাদের বাকবিতণ্ডায় জড়ালে তখনই তা মিটে গেলেও হয়তোবা পরক্ষণে তারাই হয়তো করতে পারে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে কলস প্রতীকের স্থানীয় এক সমার্থক।

একই দিন রাতে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে কলস প্রতীকের প্রচারনা ফেস্টুন,ব্যানার এবং যশোর-সাতক্ষীরা মহাসড়কে পৌরসভার বিজয়রামপুর ওয়ার্ডের জামরুলতলা ও পেয়ারাতলায় কলস প্রতীকের নির্বাচনী প্রচারনা ব্যানার সহ বাঁশ কে বা কারা রাতের আধারে উপড়ে ফেলেছে বলে দাবী করেছে স্থামীয় কলস প্রতীকের কয়েকজন সমার্থক।
‎এ অভিযোগের বিষয়ে কলস প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ নিস্তার ফারুক জানান,আসন্ন নির্বাচনে কলস প্রতীকের বিজয় নিশ্চিত ভেবে এম ইকবাল হোসেনের প্রতি ঈর্ষন্বিত হয়ে একটি কুচক্রী মহল নির্বাচনে সংসদীয় আসনে   বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।

তবে শুধুই ১ নং রোহিতা ইউনিয়ন নই মণিরামপুরে ভোট প্রয়োগে কলস প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে এম ইকবাল হোসেনকে এমপি হিসাবে নির্বাচিত করবে  মণিরামপুর বাসী ইনশাআল্লাহ। কলস প্রতীকের নির্বাচনী কাপড়ের ব্যানার দুষ্কৃতিকারীরা ছেড়াকে ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোস্যাল মিডিয়ায় কলস প্রতীকের সমার্থকরা ক্ষোভ প্রকাশ করেছে। তবে এ ন্যাক্কারজনক ঘঠনার তথ্য না জানলেও ধানের শীষ প্রতীকের সংশ্লিষ্ট এক প্রতিনিধি জানান,যে বা যারা এ জঘন্য কাজ  করেছে তারা ঠিক করেনি। বিষয়টি খোজ নিবো অবশ্যই।

‎এ বিষয়ে মণিরামপুর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেনের সাথে কথা হলে নির্বাচন আচরনবিধি লঙ্ঘন উল্লেখ করে তিনি জানান,লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে বিশৃঙ্খলা এড়াতে সংসদীয় আসনে প্রতিদিনই টহল বের হচ্ছে। উল্লেখিত ঘঠনা রাতের আধারে কে বা কারা করছে সুনিশ্চিত না হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট