1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

‎কক্সবাজারে শিক্ষা সফরে এসে নিখোঁজ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আর.জে রাফি কক্সবাজার উখিয়া


‎পর্যটননগরী কক্সবাজারে শিক্ষা সফরে এসে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দাস রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


‎বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ তিনটি বাসে শিক্ষা সফরের উদ্দেশে কক্সবাজারে পৌঁছায় সফর দল। রোববার সকালে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সমুদ্র সৈকতে ভ্রমণ করে। দুপুরে অন্যান্যদের সঙ্গে ওই শিক্ষার্থী বাসে ফিরে এলেও পরবর্তীতে নির্ধারিত সময়ে বাস ছাড়ার সময় তাকে আর পাওয়া যায়নি।

‎দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। সহপাঠীদের তথ্যমতে, সকালে ওই শিক্ষার্থীকে এক যুবকের সঙ্গে সৈকতে ঘুরতে দেখা যায়, যাকে সে নিজের ভাই বলে পরিচয় দেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
‎নিখোঁজ শিক্ষার্থীর পরিবার বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনগত পদক্ষেপের কথা জানিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট