1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি, বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলালের পক্ষে বিশাল গণসংযোগ জনসমুদ্রে পরিণত করেছে মৌলভীবাজার শহর। বিপুল মানুষের অংশগ্রহণে পুরো এলাকা দেয়ালঘড়ির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগ কোর্ট রোড, চৌমুহনা, কুসুমবাগ, সিলেট রোড ও শাহ মোস্তফা রোড প্রদক্ষিণ করে মৌলভীবাজার–৩ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণসংযোগে ব্যানার, ফেস্টুন ও দেয়ালঘড়ি প্রতীক হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পুরো পথজুড়ে ‘দেয়ালঘড়ি–দেয়ালঘড়ি’ স্লোগানে শহরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। মুহূর্তেই গণসংযোগটি রূপ নেয় বিশাল জনসমাবেশে।

গণসংযোগে অংশ নিয়ে মাওলানা আহমদ বিলাল বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য নির্বাচনে এসেছেন। নির্বাচিত হলে মৌলভীবাজার সদর ও রাজনগরকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, সব কাঁচা রাস্তা পাকাকরণ, গ্যাস সংকট নিরসন, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ, ঘুষমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগ চলাকালে মাওলানা আহমদ বিলাল পথচারী, রিকশা ও টমটম চালক, ভ্যানচালক, যাত্রী এবং আশপাশের দোকানের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি দেখে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও বিজয়ের প্রত্যাশা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট