1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাজধানীতে আত্মগোপনে থাকা ৪৭ মামলার আসামী খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মোবারক হোসেন,দীঘিনালা প্রতিনিধি:


খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ ।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি পুলিশের একটি দল রফিকুল আলমকে গ্রেফতার করে ।
গ্রেফতারের সময় তিনি ওই এলাকায় আত্মগোপনে অবস্থান করছিলেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে । আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ ।
উল্লেখ্য, গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট