1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ইনসাফের উলিপুর’ গড়ার শপথ: বিএনপি–ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রাম


কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে জামায়াত মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলায় অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী, এরশাদুল হকসহ আরও বহু নেতাকর্মী।
নবাগত নেতাকর্মীরা জানান, দীর্ঘ চিন্তা–ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে জামায়াতে ইসলামী দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন,
“বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ সব বয়সী মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে আমাদের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।”
তিনি সবাইকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট