1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন কর্মীদের উপর হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

হাফিজুর রহমান মধুপুর (টাঙ্গাইল)


টাঙ্গাইলের মধুপুরের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা, নারী কর্মীদের লাঞ্ছিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী রোববার দুপুরে মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ডা. আব্দুল্লাহেল কাফী বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকের জনপ্রিয়তা দেখে ভীত হয়ে বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। মধুপুরের কুড়াগাছা, আউশনারা, গোলাবাড়ী, মহিষমারা, আলোকদিয়া ও অরণখোলায় একাধিক স্থানে আমাদের কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে প্রতিপক্ষের পরিণাম ভালো হবে না। মানুষ এখন সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না এবং এলাকার জনগণ এর সমুচিত জবাব দেবে। প্রশাসন একপেশে ভূমিকা পালন করছে অভিযোগ করে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, জেলা কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেজওয়ানুল্লাহ খান ও কর্মপরিষদ সদস্য মানছুরুর রহমানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
তিনি আরো বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী শান্তিতে বিশ্বাসী,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট