1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর ছয় আসনে জামাতের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃকায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট (দিনাজপুর)


প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজন করা নির্বাচনী জনসভায় উপজেলার ভোটারদের সমর্থন চাওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

প্রধান অতিথি ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নির্বাচিত হলে বিরামপুরকে জেলা ঘোষণা, ভাদুরিয়া বাজারে পুলিশ ফাঁড়ি এবং ১০ শয্যার হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য কাজ করা হবে।” তিনি সভাস্থল থেকে ভোটারদের জোটের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি এনামুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোজাহিদ, দিনাজপুর শহর শিবির সভাপতি মশফিকুর রহমান, নবাবগঞ্জ উপজেলা আমির আবুল কাসেমসহ অনেক স্থানীয় নেতা ও সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভা শেষে ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ সৃষ্টি করতে এবং দলের বার্তা পৌঁছে দিতে নেতারা মাঠে সরাসরি গন সংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট