1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত, ৭০৬ কেন্দ্রে পৌঁছেছে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের সরঞ্জাম কুড়িগ্রাম প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেলার চারটি সংসদীয় আসনের ৭০৬টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের তত্ত্বাবধানে উপজেলা পর্যায় থেকে কেন্দ্রভিত্তিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপার, ভোট বাক্স, সিল, কালি ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী হস্তান্তর করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার চারটি আসনে মোট প্রায় ১৯ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রের জন্য পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনায় গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট