1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সীতাকুণ্ডের গামারিতলে রাতভর জুয়ার আসর, উদ্বিগ্ন এলাকাবাসী

সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি: নাজমুল হোসাইন
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নাজমুল হোসাইন (সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গামারিতল এলাকায় দীর্ঘদিন ধরে রাতে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রতিদিন গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে জুয়াড়িদের আনাগোনা দেখা যায় এবং অর্ধরাত পর্যন্ত চলে এসব অবৈধ কার্যক্রম।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শুধু স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জুয়াড়িরাও এখানে অংশ নিচ্ছে। এতে করে এলাকার তরুণদের একটি অংশ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় অভিভাবকরা জানান, তাদের সবচেয়ে বড় উদ্বেগ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। তারা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে কোমলমতি কিশোর ও তরুণরা খারাপ পথে জড়িয়ে পড়তে পারে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

সচেতন মহল বলছেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, নিয়মিত টহল জোরদার করে জুয়ার আসর বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে সীতাকুণ্ড গামারিতল এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট