1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিম!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন ও মন্ত্রিপরিষদ চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা। নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা ও হিসাব-নিকাশ।

দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। গুলশানস্থ দলীয় কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করতে এ মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো দলীয় সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বেসরকারিভাবে ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা ঘোষণার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট