1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় এনসিপির হান্নান মাসউদ এমপি নির্বাচিত, ৫০৫ ভোট পেয়ে জামানত হারালেন তার বাবা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ মামুন উদ্দিন (অনলাইন রিপোর্টার)


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, শাপলা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল হান্নান মাসউদ মোট ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে নির্বাচন করা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেয়েছেন মাত্র ৫০৫ ভোট। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্ধারিত এই সীমা অতিক্রম করতে না পারায় তার জামানতও বাজেয়াপ্ত হচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নির্ধারিত ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হাতিয়ায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, কয়েকটি ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন দ্বীপাঞ্চল হাতিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে বঞ্চিত; সবাই মিলে এ জনপদের উন্নয়নে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট