1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুরে ভিটেমাটি রক্ষার লড়াই মা-মেয়েসহ আহত ৪ জন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি


নেত্রকোণার দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মেয়েসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
আহতরা হলেন, সাজেদা পারভীন (৪৩), তার মেয়ে জান্নাতুল নাহার কুসুম (১৪), সাজেদা পারভীনের বোন রুমেছা খাতুন (৫২) এবং রহিমা খাতুন (৫৪)।
ভুক্তভোগী সাজেদা পারভীন জানান, নিজের দুটি সন্তান জন্মের পর মারা যাওয়ায় তিনি একটি শিশুকে দত্তক নিয়ে লালন-পালন করছেন। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর তার স্বামী আবুল কাসেম মারা যান। এরপর থেকেই তিনি স্বামীর পরিবারের সদস্যদের অবহেলা ও নির্যাতনের শিকার হন। স্বামীর মৃত্যুর পর তিনি বসতবাড়িতে বসবাস করে একটি দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, কিছুদিন পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২২ মার্চ তার জীবিকার একমাত্র উৎস দোকানটি দখল করে নেয় তারা। পরে থানায় অভিযোগ করলে দোকানটি ফেরত পান তিনি।
এর জের ধরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সকালে দেবর আবুল হোসেন (৩৭), বাবুল মিয়া (৩৪) ও তার স্ত্রী উম্মে হানি (২৫), মামা শশুর আব্দুল করিম (৬০) ও তার স্ত্রী জুলেখা খাতুন (৫০) সহ কয়েকজন তার বসতবাড়িতে প্রবেশ করে গাছ কাটতে শুরু করেন। এ সময় সাজেদা পারভীন বাধা দিলে তাকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে দেশীয় দাঁড়ালো অস্ত্রের আঘাতে তার মেয়েসহ আরও তিনজন আহত হন৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
সাজেদা পারভীন আরও অভিযোগ করেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযুক্তরা তার বসতঘর দখল নিয়ে ঘরের আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট