1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দীঘিনালা জোনের কঠোর নজরদারি: এবার মাদক-জুয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধে জনসম্পৃক্ততার আহ্বান সেনাবাহিনীর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মোবারক হোসেন,দীঘিনালা প্রতিনিধি:


খাগড়াছড়ির দীঘিনালা জোন-এ সোমবার সকাল ১১টায় জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি’র উপস্থিতিতে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী; রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন; কোয়ার্টার মাস্টার (কিউএম) ক্যাপ্টেন সাব্বির আহমেদ এবং এ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিদসহ জোনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি এবং দীঘিনালা উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় জোন কমান্ডার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
বিশেষ করে মাদক ও জুয়া সংক্রান্ত অপরাধ দমনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট