1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পত্নীতলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পত্নীতলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয়।

পত্নীতলা উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। কোনো যোগ্য ও অসচ্ছল পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন এবং তথ্য সংগ্রহের কৌশল ও কারিগরি বিষয়াদি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট