1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুরে কাঠমিলে মাঝরাতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিস ১ টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মো নাইমুল হক স্মরণ দুর্গাপুর উপজেলা প্রতিনিধি,


নেত্রকোনার দুর্গাপুরে একটি কাঠমিলে (স’মিল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে ওই এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন মিলের ভেতরে থাকা কাঠের স্তূপ ও অন্যান্য দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, রাত ৩টা বাজার কিছুক্ষণ পরই তারা খবর পান। তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের তীব্রতা বেশি থাকলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন পার্শ্ববর্তী বসতবাড়ি বা অন্য দোকানে ছড়াতে পারেনি।

প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে মিলের কিছু মূল্যবান কাঠ ও যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট