1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


২৬ ফেব্রুয়ারী/২৬

জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বৈরাগীরমোড়, চিত্রাপাড়া, নতুনহাট হয়ে জামালগঞ্জ সড়ক পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের নতুন হাট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ ও জেলা ট্রাক্টর কল্যাণ মালিক সমিতির মশিউর রহমান এলোট, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী প্রধানসহ এলাকা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১০ বছর ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দ ও গর্তে বেহাল অবস্থা হয়েছে । বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়কের কাজের কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার গরিমসি করে আজও কাজ শুরু করেননি। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছন। আগামী ৭ দিনের মধ্যে এ রাস্তার সংস্কার কাজ শুরু করা না হলে পৌরসভা ঘেড়াও করা করা হবে।

জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজার নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঠিকাদারকে তিনদফা তাগাদা দিয়েছি কাজ শুরু করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট