1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


জীবননগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর থানার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা: শুকুর আলী, সাং- পুরোন্দপুর, হাসাদহ ইউনিয়ন, জীবননগর; রিপন চাকমা (৩২), পিতা: সৈমাংপু চাকমা; এবং মং চাকমা (২৮), পিতা: মং পূজাইন। রিপন চাকমা ও মং চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট