1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়: আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর দাফন,নিজ গ্রামে জানাজা, গার্ড অব অনারে শেষ শ্রদ্ধা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু-কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজার আগে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশ-এর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলের সুরে পরিবেশ ভারী হয়ে ওঠে, উপস্থিত মানুষের চোখে ছিল অশ্রু।
দাফন অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ বিদায়ে অংশ নেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করা নুরুজ্জামান লাল্টু স্বাধীনতার পরও নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। জীবনের শেষ সময়ে তিনি নিজ গ্রামেই সাধারণ জীবনযাপন করছিলেন।
তার মৃত্যুতে কয়রাডাঙ্গা ও আশপাশের এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট