1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই, জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোন অবনতি কোথাও নেই।

শুক্রবার দুপুরে কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী আরও বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতা কর্মীরা কোনভাবে দলের সুনাম নষ্ট করতে না পারে।

তিনি আরও বলেন, এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলাসহ আইনের শাসন প্রতিষ্ঠা ন্যায়বিচার সকল মানুষ এর সম অধিকার সাম্য সুষম বন্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কিভাবে তাদের জীবনযাত্রা ভালো এবং সচ্ছল করা যায় এ বিষয়গুলো নিয়ে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপ গুলো বাস্তবায়নের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট