1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ গড়তে সরকার বদ্ধপরিকর- জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


২৮ ফেব্রুয়ারী/২৬:

জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম ব্যস্তবায়ন করা হবে। পাশাপাশি জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার বদ্ধ পরিকর। দেশের প্রতিটি জনপদ কে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ টাস্কফোর্স কমিটি ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথাও তেমন কোন অবনতি নেই। দেশে নতুনকরে আরকোন চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই। সেই লক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

পরে প্রতিমন্ত্রী ২৫০ সয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতার পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট