1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদার অভিযোগে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে একুশে টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মো. আব্দুস সালামের ওপর হামলা, চাঁদা দাবি এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সাবেক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ইসলাম উদ্দিন ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌরবিপণী এলাকায় একুশে টেলিভিশনের জেলা কার্যালয়ে পেশাগত কাজে ব্যস্ত ছিলেন সাংবাদিক আব্দুস সালাম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৩-৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অফিসে প্রবেশ করেন। সেখানে তিনি ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা না দিলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে আব্দুস সালামের ওপর হামলা চালানো হয়। ক্যামেরার ট্রাইপড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তাঁর দুই হাত গুরুতর জখম হয়। হামলাকারীরা অফিস ত্যাগের সময় সাংবাদিকের টেবিল থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি স্যামসাং জেড ফোল্ড ফোর মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, ঘটনার পর ইসলাম উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের ওপর হামলার অভিযোগ তুলে অপপ্রচার চালান, যা স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে তাঁর বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট