1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জীবননগর রায়পুরেগ্ৰামে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ রিজভীল ইসলাম জীবননগর, (চুয়াডাঙ্গা) প্রতিনিধি


জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কবির হোসেনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী মো. কবির হোসেন থানায় দেওয়া অভিযোগে উল্লেখ, গতকাল শনিবার সকাল ৯টার দিকে তার স্ত্রী রোজিনা খাতুন (২৭) বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় রায়পুর দোয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে রাসেল হোসেন (২২) পিছন থেকে তাকে জাপটে ধরে পার্শ্ববর্তী ড্রাগন বাগানের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো দা দিয়ে রোজিনা খাতুনকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার দুই হাত গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তার চিৎকারে মেয়ে শিফা খাতুন ও শ্যালিকা তানিয়া খাতুন ঘটনাস্থলে ছুটে এলে রাসেল পালিয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কবির হোসেন বলেন, ইউনিয়নের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে কয়েকদিন আগে তার ওপর হামলা হয়েছে। আজ তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জীবননগর থানা-পুলিশ জানায়, রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট