1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ইটারনাল ফ্রিডম মাদ্রাসার প্রতারক আনসারুলের বিরুদ্ধে  তদন্তে নামলো প্রশাসন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক-



‎ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত ইন্টারনাল ফ্রিডম ইনস্টিটিউট অব ইসলামিয়া ও ক্যালিফোর্নিয়া কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আনসারুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে  প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন ও ভুক্তভোগীদের অভিযোগের পর উপজেলা প্রশাসন ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনেও লিখিত অভিযোগ জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগ, ধর্মীয় শিক্ষার কথা বলে শিক্ষার্থী ভর্তি, মাসিক বেতন ও নানা খাতে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হলেও সঠিক শিক্ষা ও সেবা নিশ্চিত করা হয়নি। বরং প্রতিষ্ঠানটি অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়েছে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাব ছিল। একাধিক অভিভাবক জানিয়েছেন, তারা সন্তানদের ভর্তি বাতিল করে টাকা ফেরত চাইলে তা দেওয়া হয়নি। শিক্ষার্থীদের নিয়মিত খাবার ও প্রয়োজনীয় তদারকির ক্ষেত্রেও ঘাটতির অভিযোগ রয়েছে।

‎উপজেলা প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি ফোনে নানা অভিযোগ উত্থাপিত হওয়ায় সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিকে। সদস্য হিসেবে রয়েছেন গফরগাঁও থানার অফিসার ইন-চার্জ এ এস এম আতিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ.ন.ম. মাহফুজুল হক।

‎কমিটিকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে তাদের অভিযোগ ও বক্তব্য লিখিতভাবে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট