1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রয় কসাইকে দশ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোহাম্মদ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।


 

দিনাজপুরের ঘোড়াঘাটে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে অভিযান চালান। পরে সেখানে কয়েক দিনের বাসি মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৮ মার্চ) দুপুরে পৌরশহরের ওসমানপুর বাজারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত কসাইয়ের নাম লেবু মিয়া (৩৮)। তিনি পৌর এলাকার নূর জাহানপুর গ্রামের বাসিন্দা এবং ওসমানপুর বাজারে একটি মাংসের দোকান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রি করছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম মাংস পরীক্ষা করে জানান, দোকানে থাকা মাংস কয়েক দিনের পুরোনো ও বাসি। তবে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য বিবেচনায় বাসি মাংস বিক্রির দায়ে কসাই লেবু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন জানান, পরীক্ষা ছাড়া কোনো গরু জবাই করা যাবে না। এছাড়া কোনো ধরনের বাসি মাংসও বিক্রি করা যাবে না। এ বিষয়ে সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট