1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী তরুণ সংগঠক ইমাম হাসান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

কচুয়া প্রতিনিধি:


আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক, রাজনৈতিক কর্মী ও সংগঠক ইমাম হাসান।

দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে ইমাম হাসান ইতোমধ্যে ওয়ার্ডবাসীর কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।

ইমাম হাসান কচুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, কচুয়া পৌরসভা শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইমাম হাসান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে ইমাম হাসান বলেন, “দীর্ঘদিন ধরে আমি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে ওয়ার্ডবাসীর অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমার লক্ষ্য ক্ষমতা নয়—সেবা।”

ইমাম হাসান জানান, ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় পরিণত করার লক্ষ্য নিয়ে ইমাম হাসান একটি বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত ওয়ার্ড গড়ে তোলা; আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু করে জলাবদ্ধতা নিরসন; ভাঙা রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ; পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা; শিক্ষা ও যুব উন্নয়ন কার্যক্রম জোরদার করা; অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি; স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান এবং নাগরিক সেবা সহজীকরণ।

এছাড়া ইমাম হাসান সামাজিক সম্প্রীতি বজায় রেখে সব ধর্ম, মত ও পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমাম হাসান বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এলাকার তরুণ সমাজসহ সাধারণ মানুষের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের এই তরুণ সংগঠক নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ডে উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন গতি আসবে।

ইমাম হাসান সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতা থাকলে ৩ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করা সম্ভব। ইনশাআল্লাহ নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের সেবা করে যাবো।”

মোঃ রায়হান মিয়া
কচুয়া উপজেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১১-১২৩১৯৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট