1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

‎পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে দোয়া চাইলেন মফিজুর রহমান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আবু রায়হান, মণিরামপুর (যশোর):


জাতীয় নির্বাচন যেতে না যেতেই দেশব্যাপী সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ঘর গোছাতে ব্যস্ত শীর্ষ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী,ব্যবসায়ী, ও ক্লিন ইমেজের ব্যাক্তিবর্গ।

‎পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তায় সোস্যাল মিডিয়ায় আসন্ন ক্যাটাগরি ভিত্তিক এ সমস্ত নির্বাচনে ছোট বড় পদের প্রার্থীতা ঘোষনায় ইতিমধ্যে সোরগোল পড়েছে নেট দুনিয়ায়। চলতি এ প্রতিবেদনে যশোরের মণিরামপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ পৌর পিতার আসনে বসে পৌরবাসীর প্রাপ্য সেবার শতভাগ নিশ্চিত করার আশাবাদ ব্যাক্ত করে মনিরামপুর পৌরবাসীর দোয়া ও সমার্থন চেয়েছেন।

‎মঙ্গলবার ১৭ই মার্চ ইফতার মাহফিল হতে মণিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি নেতাদের সম্মতি ও সমার্থনে উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ’কে পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণার প্রস্তাবনায় সম্মতি জানান মেয়র পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান মফিজ।

‎উল্লেখ্য, মোঃ মফিজুর রহমান মফিজ টানা কয়েকবার পৌরসভার তাহেরপুর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও জনপ্রতিনিধির জনপ্রিয়তায় এর আগে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী হয়ে রাজপথে কাপানো এই নেতা আগামিতে মণিরামপুর পৌরসভার মেয়র নির্বাচনে জয়ী হলে পরিছন্ন ও জবাবদিহিতার পৌরসভা হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন।

‎তথ্য মোতাবেক, যশোরের ১ম শ্রেনীর এ পৌরসভার ৯টি ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ২৪,৬৯৭ জন ভোটারের স্থলে ইতিমধ্য বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কয়েকজন নেতার নাম আসন্ন পৌরসভার নির্বাচনে প্রার্থীর নামের তালিকায় উঠে এসেছে। অপেক্ষা শুধু সময়ের,তার সাথে দলীয় সামর্থনের দিকেও প্রার্থীদের খেয়াল রাখা সাপেক্ষে আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

‎মণিরামপুর পৌরবাসীর সার্বিক সুবিধা,সেবার মান উন্নয়ন,সাপ্লাই পানি ও ড্রেনেজ ব্যবস্থা সহ প্রতিটি নাগরিক সুবিধা হতে কেউ বঞ্চিত হবে বলে মণিরামপুর পৌরবাসীর দোয়া চেয়েছেন মেয়র পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান মফিজ। তিনি এ সময়,মণিরামপুর পৌরবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট