1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আর.জে রাফি কক্সবাজার উখিয়া


উখিয়া উপজেলার মানবিক সংগঠন হাসিঘর ফাউন্ডেশন উখিয়া উপজেলা কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার, প্রতিষ্ঠাতা সদস্য তৌহিদুর রহমান ফারহাদ, ইয়াসিন আরেফাত, মেহেদি হাসান, সাহারিয়ান তানবীর রিফাত, আবুল কাশেম সাকিব, রায়হান আশরাফ, সাকিব নুরুল হুদা, তাসমিন জাহান, হুমায়রা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থাপনা করেন আর.জে রাফি। তিনি স্বাগত বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিল সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে সকল সদস্য একত্রিত হতে পেরে সংগঠনটি গর্বিত।

পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বক্তব্য পর্বে মেহেদি হাসান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় ইয়াসিন সিকদার সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, মানবিক কাজগুলো আরও দৃঢ়ভাবে এগিয়ে নিতে সকল সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক সদস্য আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পারেননি এবং ভবিষ্যতে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সংগঠনটি গত পাঁচ বছর ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পরবর্তীতে বক্তব্য রাখেন Towhidur Rahman Farhad। তিনি সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে আরও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে তৌহিদুর রহমান ফারহাদ-এর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মোনাজাত শেষে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট