
জেলা প্রতিনিধিঃ
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা সহ সম্পাদক, লেখক, গবেষক ড.এড,মোঃ আবু তাহের মহোদয় ঈদুল ফিতর উপলক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শান্তি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে। বলেন, হিংসা, ঘৃণা ও ঈর্ষা ভুলে মানুষ সমতা, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তিনি মন্তব্য করেন যে, ধনী-গরীব নির্বিশেষে সকলেরও জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ।দরিদ্র ও অসহায়দের সাহায্য করা এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আত্মতৃপ্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। পরিশেষে মৌলভীবাজার সহ দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক।জানিয়েছেন।