1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিরিশিরিতে জিবিসি উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী ও মহিলা ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬

শান্ত দে , দুর্গাপুর (নেত্রকোণা )


​বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে পালিত হলো গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী ও ৫০তম মহিলা ক্যাম্প। গত ২০ মার্চ থেকে ২২ মার্চ ২০২৬ পর্যন্ত বিরিশিরিস্থ জিবিসি শতরূপা ভবনে এই তিন দিনব্যাপী বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবারের ক্যাম্পের মূলসুর ছিল ‘ভ্রাতৃত্ব’।
​সেন্ট্রাল উইমেন্স সোসাইটির সভাপতি পাঃ সুলেখা স্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিসেস নম্রতা হাউই।
​প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “সমাজের সামগ্রিক উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য। ভ্রাতৃত্বের বন্ধন ও সম্প্রীতি অটুট রেখে সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
​ক্যাম্পের মূলবচন হিসেবে বাইবেলের যোহন ১৩:৩৪ পদের উদ্ধৃতি ব্যবহার করা হয়— “এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম কর; আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি…”।
​তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন চার্চের বিপুল সংখ্যক নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল বিশেষ প্রার্থনা সভা, বিষয়ভিত্তিক আলোচনা এবং ভ্রাতৃত্বমূলক সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে উইমেন্স সোসাইটির ৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট