1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা ও মত বিনিময় করেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি।


দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডা. জাহিদ হোসেন।

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, আপনারা আমাদের ভুল পথে নিয়ে যাবেন না। আপনারা যদি সঠিক পথে নিয়ে যান, আমি সঠিক পথে যাব; আর উল্টো পথে নিয়ে গেলে উল্টো পথেই যেতে হবে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, সরকার জনগণের সহযোগিতা চায় এবং প্রশাসনও জনগণের পাশে থাকতে আগ্রহী। সবাইকে প্রশাসনের কাজে সহযোগিতা করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা সবাই সহযোগিতা করলে দেশ ভালো থাকবে।

তিনি আরও বলেন, দেশ ভালো থাকলে দলেরও সুনাম বাড়বে এবং তারেক রহমান-এর নেতৃত্ব শক্তিশালী হবে।

‎

এ সময় সমাজকল্যাণমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধু তাদের কথা বললেই হবে না, আদর্শ বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট