1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কমলগঞ্জ সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সামাজিক ঐক্যের আহ্বান। 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস সালাম, জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, ও বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (২৮ মার্চ) উপজেলার ফুলবাড়ি এলাকার বাঘমারা ক্যাম্পে অনুষ্ঠিত এ পুনর্মিলনী দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী দুরুদ মোহাম্মদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল আমিন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন, মাওলানা হোসাইন আহমদ খালেদ, লুৎফুর রহমান জাকারিয়া তাফাদার, ডা. এস কে নাহিদ, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, ড. আবুল হাসান, এবাদুর রহমান,মাওলানা খায়রুল ইসলাম নিজামী, সায়েদ আহমদ খান, অজানা আহমদ কামরান, সফিকুল ইসলাম সালেহ, সাহেদ আহমদ, মাওলানা নুমান আহমদ, হাফেজ আবু হানিফা, আব্দুস সামাদ সুমন,কামরুজ্জামান, রিপন চৌধুরী, মাজহারুল ইসলাম শাফি, শাহীন আহমদ, তারেক ইসলাম টিপু ও এহিয়া আহমদ রাফি রাজন মিয়া, শাহী আহমদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

আয়োজকরা জানান, অর্ধশতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়েছে। এতে ঈদের আনন্দের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক উচ্ছ্বসিত পরিবেশ তৈরি হয়।

বক্তারা বলেন, কমলগঞ্জকে এগিয়ে নিতে সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ অতীতেও বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট