1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

​তালায় জমজমাট রাত্রি কালীন ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মহিবুল্লাহ মহিব জেলা প্রতিনিধি


সাতক্ষীরার তালায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত।
রবিবার (২৯ মার্চ) রাতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তালা উপজেলা “স্বাস্থ্য কমপ্লেক্স”দল। রানার আপ হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে “ফার্মাসিস্ট ” তালা উপজেলা।
ডি ল্যাব ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর আয়োজনে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জ্যোতির্ময় সরকার। টুর্নামেন্টটির সার্বিক পরিচালনায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (তালা) ডা. খালিদ হাসান নয়ন।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জ্যোতির্ময় সরকার বলেন, “চিকিৎসাসেবার পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি ল্যাব-এর এই আয়োজন এলাকায় খেলোয়াড়সুলভ মনোভাব ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়তা করবে।”
আয়োজক প্রতিষ্ঠান ডি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট